জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পবিত্র ঈদ উল আযহার কারণে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা যায়। নোটিশে জানানো হয়েছে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় শনিবার থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ























