জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর পৌনে ১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কাগজের কার্টুনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।
রোববার রাতে আম বোঝাই পিকআপ ভ্যান আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছে। সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া বলেন, আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এ’বিষয়ে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি। তিনি আরও জানান. আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও গণ্যমান্যদের কাছে পৌঁছে দেব।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























