প্রাইম বিশ্ববিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ১১তম ইউ ল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের প্রাইম বিশ্ববিদ্যালয় এর ক্রিকেট দলের জার্সি উন্মোচন । জার্সি উন্মোচন করেন প্রাইম বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি মীর শাহাবুদ্দিন । উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,কন্ট্রলার,ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারিসহ অনেকেই জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই খেলায় গোল্ড স্পন্সর হিসেবে

থাকছে গাজী গ্রুপ , টিভি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে গাজী টিভি ,প্রিন্ট মিডিয়া হিসেবে কালের কণ্ঠ এবং বাংলা ট্রিবিউন, রেডিও পার্টনার হিসেবে থাকছে স্বাধীন ৯২।৫ এফ এম , অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সারাবাংলা.নেট , গিফট পার্টনার হিসেবে মিনা বাজার এবং সহযোগিতায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । এছাড়াও প্রাইম বিশ্ববিদ্যালয়ের স্পন্সর হিসেবে থাকছে টেক্সট ইস্টাইল বিডি । জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন লেখাপড়ার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলার প্রতিও জোর দিতে হবে । তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের শুভ কামনা ব্যক্ত করেন ।
স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























