নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেটেশ্বর নদী থেকে আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী এলাকায় ওই নদী থেকে লাশটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।
আব্দুল হাকিম পাশ্ববর্তী কিসামত চন্দ্রপুর এলাকার মৃত খয়মুদ্দিনের পুত্র বলে জানা গেছে। গতকাল শনিবার রাতে নিখোঁজ হয় আব্দুল হাকিম। আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ওই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
লালমনিরহাট নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























