আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছি উপজেলায় বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নওগাঁ’র সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ শুক্রবার এই কর্মশালার আয়োজন করে।
চেতনার পথে দ্বিধাহীন যাত্রা শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, বেসরকারী উন্নয়ন সংস্থা হেকস-এর সাবেক কান্ট্রি ডিরেক্টর বিশিষ্ট নৃ-বিজ্ঞানী অনিক আসাদ এবং আরকো’র সাবেক নির্বাহী পরিচালক সজল চৌধুরী।
এ সময় একুশে পরিষদের উপদেষ্টা বিশিষ্ট প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, অবসপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলামখান,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ পাভেল, আব্দুস সাত্তার মন্ডল, বিন আলী পিন্টু, এম এম রাসেল, মলয়, রোকন, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারন সদস্যবৃন্দ কর্মশালায় অংশগ্রহন করেন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























