বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রাইম ইউনিভার্সিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন এ

প্রতিযোগিতা উদ্বোধন করেন। অংকন শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে কেক বিতরন করেন।পরে উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান এর সভাপতিত্বে সেমিনার হলে এক আলোচনা  সাভার আয়জোন করা হয়।আলোচনা সভায়  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,কন্ট্রলার,ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারিসহ অনেকেই অংশগ্রহণ করেন।উপাচার্য অধ্যাপক ড এম আবদুস সোবহান  প্রতিযোগিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সবশেষে  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর মাঝে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রাইম ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন ।এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ছাত্র-ছাত্ত্রীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে