প্রীতম মজুমদার কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়া জেলা যুবজোটের আয়োজনে যুবনেতা মাহাবুব খাঁন সালাম এর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাম রতন শাহআলম চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুব হাসানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আহাম্মদ আলী, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক জনাব শরিফুল কবির স্বপন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জেলা জাসদের প্রচার সম্পাদক জনাব কারশেদ আলম, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক জনাব এস এম আনসার আলী,কুষ্টিয়া সদর উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযুদ্ধা জনাব আমিরুল ইসলাম মকলু, জেলা যুবজোটের সহসভাপতি জনাব আবুবকর সিদ্দিক, জেলা যুবজোটের সহসভাপতি জনাব মহব্বত আলী, জেলা জাসদের অন্যতম সদস্য মোহাঃ আবু তৈয়ব, যুবনেতা সাইফুজ্জামান রুবেল, জেলা যুবজোটের নেতা আব্দুল আলিম, সাইফুল ইসলাম পিন্টু, ডাঃ মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্র নেতা সাজিদুল ইসলাম তুহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন দ্রুত যুবনেতা মাহাবুব খাঁন সালামের হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে,দৌলতপুর সহ সারাদেশে মাদকদ্রব্যর ব্যবসার সাথে যে সমস্ত ব্যাক্তি যুক্ত রয়েছে রাজনৈতিক আশ্রয়ে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে,কারাগারে পাঠাতে হবে।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে