মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধি।। বিএনপিকে অর্থ পাচারের সাথে জড়িতদের তালিকা প্রকাশ করার অনুরোধ জানিয়ে তিনি মির্জা ফকরুলকে বলেন, আপনি কালো চশমা পরে বক্তব্য রাখছেন। বাংলাদেশের অর্থ পাচারের প্রধান আসামী বিএনপি নেত্রী আপনাদের মা ও বিএনপির ভাইসচেয়ারম্যান তালিকায় এক নম্বরে আছেন।আওয়ামীলীগের কেউ অর্থ পাচার করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেননা। তার জলন্ত উদাহরণ ফরিদপুরে।
মির্জা ফকরুল হুশিয়ারী দিয়ে কাদের বলেন, তথ্য প্রমান ছাড়া কোনো কথা বলবেননা। খুব বাড়াবাড়ি করছেন আপনি প্রধান মন্ত্রীর নামটি উচ্ছারণ করতেও সম্মানবোধ করেন না। প্রধান মন্ত্রী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা। পিকে হালদার আওয়ামী লীগ দলের কেউ না। দলে পিকে হালদারদের মত লোকের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অর্থ পাচারকারীদের পরিবর্তে ত্যাগী নেতাকর্মীদের দলের কমিটিতে রাখতে হবে। আওয়ামীলীগে অনেক ভাল লোক আছে। সোমবার দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন কাদের।

তিনি রাজধানীর নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাসিম এমপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে মেহেরপুর জেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেক। মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে পুনরায় সভাপতি হিসেবে ফরহাদ হোসেন এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে এম এ খালেকের নাম ঘোষণা করা হয়েছে। বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে সম্মেলনের ২য় অধিবেশন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম নতুন কমিটির নাম ঘোষণা করেন।

এছাড়া সহসভাপতি হিসেবে অ্যাড. মিয়াজান আলী, জিয়া উদ্দিন বিশ্বাস, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান, অ্যাড. ইয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আড. ইব্রাহীম শাহীন, সদস্য পদে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীনের নাম ঘোষণা করা হয়।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে