জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়ার বিরুদ্ধে দূর্নীতি ও বিভিন্ন অনিয়ের অভিযোগ এনে অনাস্থা জানিয়ে পদত্যাগের দাবী জানান  উপজেলা পরিষদের সদস্যরা।

শুক্রবার (১৩ মে) দুপুর ১২টার সময় উপজেলা মোগড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের  সদস্যগণ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনাস্থা জানান। সংবাদ সম্মেলনে সদস্যগণরা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া উপজেলা পরিষদের দায়িত্ব আসার পর থেকে পরিষদের বিভিন্ন প্রকল্পে কাজে অনিয়ম ও দুর্নীতি করে আসছে। বিভিন্ন প্রকল্প নিজের নামে আত্মসাৎ করছেন। উপজেলায় অন্য কোথাও কোন কাজ না করে নিজের এলাকায় কিছু কাজ করে প্রকল্পের সব টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেন তারা।

এ সময় তারা আরো বলেন, উপজেলা পরিষদে প্রত্যেক বছর উন্নয়ন সংস্থা জাইকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করার জন্য একটি টাকা বরাদ্দ দিয়ে থাকেন । এই বরাদ্দকৃত টাকার ব্যাপারে কোন সদস্যকে না জানিয়ে নামে বেনামে প্রকল্প দিয়ে এই টাকা নিয়ে অনিয়ম করে আসছিলেন তিনি। উপজেলা পরিষদে বরাদ্দকৃত প্রকল্প, পি আই সি সহ বিভিন্ন প্রকল্প নিয়ে দূর্নীতি ও অনিয়ম করে আসছিলে বলে জানান তারা।
এইসব অভিযোগ এনে চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়ার বিরুদ্ধে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ও সকল ইউনিয়ন পরিষদের সদস্যরা অনাস্থা এনে স্বাক্ষর প্রদান করেন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর একটি লেখিত অভিযোগ জানান। এসময় উপস্থিত সবাই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগের দাবি তুলেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল উপজেলা চেয়ারম্যানের সকল কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনারের মাধ্যমে তদন্ত করার দাবি জানান।
এসব বিষয়ে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলা যারা বলছে আমি দুর্নীতি করেছি তাদের প্রমাণ করতে হবে, আমার ফেসবুক স্ট্যাটাসে বহুবার বলেছি আমার কোন দুর্নীতি থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, যারা অপপ্রচার করছে আমার সুনাম নষ্ট করেছে যদি দুর্নীতির প্রমাণ না হয় তাদের শাস্তি কি হবে তাদের বিচার টা কে করবে,আমি এটা জনগণের কাছে চাই।

আখাউড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শাফি, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, নাসরিন শফিক আলেয়া, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে পরিষদের সদস্যদের সাথে পরামর্শ না করে নামে-বেনামে বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার অনিয়ম করছে। তাছাড়া পি,আই,সির নামে পরিষদের টাকা লোপাট করছে এবং এডিপি, জাইকাসহ বিভিন্ন প্রজেক্টের টাকা উনার মন মতো প্রকল্প দিচ্ছে। এসময় বক্তারা উপজেলা চেয়ারম্যানের প্রকল্পগুলো দুদকের মাধ্যমে তদন্ত করার আহ্বান জানান। চেয়ারম্যানের ক্ষমতার দাপটে উনার আত্মীয়-স্বজনরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসময় তারা আরো বলেন, উপজেলা পরিষদের ৯ জন সদস্যের মধ্যে ৮ সদস্য উনার বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছে এবং তারা স্থানীয় সরকারের মন্ত্রনালয়ের সচিব বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি প্রেরণ করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে