আব্দুর রউফ পাভেল,নওগাঁ প্রতিনিধি।। মাদকের বিরুদ্ধে সামিজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন খাদ‍্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন শুধু অভিযান চালিয়ে,গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রন সম্ভব নয়। এই যে যার জায়গা থেকে সামিজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই মাদক নিয়ন্ত্রন সম্ভব নয় বলে মনে করেন তিনি। খাদ‍্যমন্ত্রী মাদক নিরসনে কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন জেলা বা উপজেলা আওয়ামীলীগের কোন নেতা কর্মী কোন মাদক ব‍্যাবসায়ীর পক্ষে সুপারিশ করতে পারবে না। যদি কোন নেতাকর্মী কোন মাদক ব‍্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় ঐ মামলার চার্জশীটে তার নাম অন্তর্ভুক্ত করার জন‍্য প্রশাসনকে নির্দেশ দেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন আগামী প্রজন্মকে মাদকর প্রভাব থেকে মুক্ত রেখে একটি সুন্দর জাতি ও সুষ্ঠু বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করারও আহবান জানান মন্ত্রী জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান সভাপতিত্ব সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব‍্যটালিয়ন ও পত্নীতলা ব‍্যটালিয়নএর কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম‍্যানও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে