মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমেদ এর উদ্যোগে ক্রয় সামর্থ্যহীন মানুষের মাঝে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বেলা ১২টার দিকে সদর উপজেলার আমদাহ গ্রামে চেয়ারম্যান বাড়ী প্রাঙ্গণে ইউনিয়নের আড়াই’শ জনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় তানভীর আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজ উদ্যোগে ক্রয় সামর্থ্যহীন ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাওয়ের চাল, সেমাই, ডাল, দুধ, আটা, চিনি, তেল, মসলা বিতরন করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রুস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রামিজ আহাসন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজা খাতুন, আমদাহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রওশন আলী টোকন, আমদাহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান, আমদাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রিন্টু হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসহায় এবং কর্মহীন মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। ক্রয় সামর্থ্যহীন ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে পরার জন্য শাড়ি এবং লুঙ্গি, ঈদের বাজার হিসেবে পোলাওয়ের চাল,সেমাই, ডাল, দুধ, আটা, চিনি, তেল, মসলা বিতরন করা হয়ছে। যেন এসব মানুষ পরিবার পরিজন নিয়ে কিছুটা সাচ্ছন্দে ঈদের দিন কাটাতে পারে।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























