জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে লালপুর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।এ উপলক্ষে শনিবার বিকেলে লালপুর গরুর বাজার মাঠে লালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম।
আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাংবাদিক হুমায়ূন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল,উপজেলা ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মারুফ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য জহির সরকার,লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজি জামাল,সহ-সভাপতি হাজি কামাল উদ্দিন মেম্বার,সহসাধারণ সম্পাদক শামীম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহাম্মদ,সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন,লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাইফুল ইসলাম চৌধুরী। সবশেষে উপস্থিত সকলের মাঝে রান্নাকৃত খাবার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ























