আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁয় অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া নিম্ম আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে লাচ্ছা, চিনি, চাল ও দুধ বিতরন করা হয়েছে। এই সব মানুষদের মাঝে ঈদের খুশি ও আনন্দের কিছু অংশ বিলিয়ে দিতেই নবারুন সংঘের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সামান্য ঈদ উপহারটুকু এই সব মানুষদের কিছুটা হলেও ঈদের আনন্দ বাড়িয়ে দেবে বলে আশাবাদি আয়োজকরা।
বুধবার শহরের উকিলপাড়া সুইসগেট সংলগ্ন নবারুন সংঘ প্রাঙ্গনে ২শত ৫০জন মানুষের মাঝে এই সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাছিম আহম্মেদ নাছিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রউফ পাভেল, পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জি: রাসেল-উল-আলম লাল্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন রান্টু, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেশকাত হোসেন বাক্কা, মানিক,মাহিন প্রমুখ।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























