জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।“সঠিক পুষ্টিতে,সুষ্ঠু জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আশুগঞ্জ এর বাস্তবায়নে স্বাস্থ্যকমপ্লেক্স এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।
সেমিনারে উপস্থিত একজনের প্রশ্নের জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সেলিম পারভেজ বলেন,এখন সব কিছুতেই ফরমালিন। বাজারে ফরমালিন ছাড়া কিছুই পাবেন না। তিনি আরো বলেন, বাজার থেকে শাক-সবজিসহ যা কিছুই আমরা ক্রয় করে করে থাকিনা কেন সব কিছুতেই ফরমালিন থাকতে পারে। এমনকি মুড়ি সাদা করতেও সার ব্যবহার করা হচ্ছে। চাল চিকন করতে মেশিন এবং তা সাদা করতেও ক্যামিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। যে সব খাদ্য নিরাপদ ও পুষ্টিযুক্ত আমাদের কে এমন সব খাদ্য গ্রহণ করতে হবে।একটা সময় আসবে স্বাস্থ্য সম্মত ও ফরমালিন মুক্ত খাদ্যের জন্য শহরের মানুষকে আবার গ্রামে গিয়ে চাষাবাদ শুরু করতে হবে। অথচ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কৃষি জমি ক্রমেই কমে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূপুর সাহার সভাপতিত্বে সভায় অনান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুজন চন্দ্র পাল।এছাড়াও উক্ত সেমিনারে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তারদ্বয়,স্বাস্থ্যকর্মী,বি
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ























