আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় অসহায়, দরিদ্র, দু:স্থ ও খেটে খাওয়া মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করেছে ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড।
সোমবার শহরের নওযোয়ান মাঠ ও বোয়ালিয়া স্কুল মাঠে ২হাজার মানুষের মাঝে প্রত্যেককে নগদ ৪শত টাকা ঈদের উপহার হিসেবে প্রদান করা হয়। ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই এর পরিচালক মো. ইকবাল শাহরিয়ার রাসেল কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এমএ খালেক, এমএ ওবাইদা, শেখ রুহুল আমিন আরমান, রোকনুজ্জামান রোকন প্রমুখ। এসময় ইকবাল শাহরিয়ার রাসেল বলেন মানুষ মানুষের জন্য।
করোনা ভাইরাসের দীর্ঘ সংকট কাটিয়ে উঠলেও এখন পর্যন্ত স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারেনি অসহায়, দরিদ্র, দু:স্থ ও খেটে খাওয়া মানুষরা। তাই আসন্ন ঈদুল ফিতরের আনন্দের কিছু অংশ এই সব মানুষের মাঝে বিলিয়ে দিতেই এমন ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা। প্রতিবছরই ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয় এবং আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত রাখা হবে।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























