নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের একটি পঙ্গু পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় লোকজন।বুধবার (২০’শে এপ্রিল) বিকেলে ওই এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আঃ জলিলের পুত্র আলমগীর হোসেন জানান, তার পিতা পঙ্গু হওয়ায় লেখাপড়ার পাশাপাশি সংসারের দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। তিন ভাইয়ের লেখাপড়া ও সংসারের খরচ মেটাতে পুকুরে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেন। কয়েকদিন আগে শ্যালো মেশিনের সাহায্যে ওই পুকুরের কাদাযুক্ত ময়লা পানি অপসারন করে। কিন্তু গত ১৬ এপ্রিল পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবেশী একটি পরিবার ইউনিয়ন ভুমি কর্মকর্তা ও পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তুলে শ্যালো মেশিনটি জব্দ করে ৫ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আলমগীর হোসেনসহ তার তিন ভাইকে আসামী করা হয়েছে। কিন্তু তার ২ ভাই কয়েকদিন ধরে বাইরে অবস্থান করছেন। এছাড়া মামলার অপর আসামী ফারুক ঘটনার সাথে জড়িত না থাকলেও পূর্ব শত্রæতার জের ধরে আসামী করা হয়েছে। এ সময় ৩ ছেলেকে মামলা থেকে বাঁচাতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আকুতি জানান আঃ জলিলের স্ত্রী আলেয়া খাতুন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা আজিজার রহমান ও আবেদ আলী জানান, পূর্ব শত্রতার জের ধরে পঙ্গু আঃ জলিলের ৩ ছেলের বিরুদ্ধে ভুমি কর্মকর্তাকে ভুল তথ্য দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা ওই মামলা থেকে ওই পরিবারটিকে হয়রানী বন্ধসহ মামলা প্রত্যাহারের দাবী জানান।

লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে