জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় মঙ্গলবার সকালে ধানবোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মো. বিল্লাল (২৭) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ওই শ্রমিকের লাশ উদ্ধার হয়। উদ্ধার হওয়া শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তাকে উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল তৎপরতা চালায়। পরে কিশোরগঞ্জের ডুবুরিদল এসে বেলা সাড়ে ৫টায় তার লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে মাছিহাতার চাপুইর থেকে ধান বোঝাই করে একটি  নৌকা তিতাস নদী দিয়ে পার্শ্ববর্তী বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে গেলে তিনজন সাঁতরে তীরে এলেও বিল্লাল নিখোঁজ রয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে