প্রীতম মজুমদার, কুষ্টিয়া সংবাদদাতা।।শোভাযাত্রা, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য কুষ্টিয়া জেলা কৃষক লীগের আয়োজনে সংগঠনটির সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম আবুর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষক লীগের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ মকবুল হোসেন লাবলু বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের এখন আর সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না। তিনি আরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কৃষি ও কৃষকের কল্যাণে অবদান রেখে চলেছেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লাইজু, সহ-সভাপতি আবদুস সামাদ প্রমুখ। আলোচনা শেষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান, উপ-দপ্তর সম্পাদক সুজন মাহমুদ, পৌর কৃষক লীগের আহবায়ক রাজু আহমেদ, কুমারখালি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুস্নী মোঃ ইকবাল, খোকসা উপজেলা কৃষক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলাম প্রধান সদস্য সচিব মুস্তাফিজুর রহমান রনি, যুগ্ম আহবায়ক দিলশাদ বেগম, মজনুর রহমান মজনু, শ্যামলী ইসলাম, প্রিতম মজুমদার, সদস্য সাহিদুল ইসলাম, আইলচারা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক হারুনুর রশিদ, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব আলীম, জিযারখী ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মোস্তফা, সদস্য সচিব নজরুল ইসলাম, হরিনারয়ণপুর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আবু হানিফ, যুগ্ম আহবায়ক বাদশা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষক লীগের সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা কৃষক লীগ মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করেছে।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ























