জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যানজট নামক চরম ভোগান্তি। গত ১০ বছর ধরে এ যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। যানজটের কবল থেকে পৌরবাসীকে রক্ষার জন্য তেমন কোন সফলতা নেই প্রশাসনের। ফলে যানজট নিত্যদিনের সঙ্গী হয়েই আছে পৌরবাসীর।

এনিয়ে গত বুধবার আখাউড়ায় সড়কে পার্কিং আর ফুটপাতে হকার, বিড়ম্বনায় পথচারীরা এই শিরোনামে সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশের পর সম্প্রতি যানজট নামের মহাভোগান্তি থেকে পৌরবাসীকে রক্ষার জন্য কাজ শুরু করেছে আখাউড়া থানা পুলিশ। যানজটের আতুড় ঘর হিসেবে পরিচিত সড়ক বাজারে প্রবেশের পথে, মায়াবী শপিং কমপ্লেক্সে মোড় থেকে শুরু করে রেলওয়ে স্টেশন চত্বর এবং ফায়ারসার্ভিস রোডে প্রবেশের পথে, পৌরসভার সামনে সিএনজি স্ট্যান্ড। এসব সড়কে এলোমেলো করে সিএনজি চালিত রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল পার্কিং করে রাখার ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং যানজট লেগে থাকে। পুলিশ সেই স্পটগুলোতে কাজ করছে যানজট নিরসনের লক্ষে। যানজটের কারণগুলো শনাক্ত করে সমাধানের চেষ্টা করছে। ফলে ইতিবাচক চিত্রও দেখা মিলেছে। পৌর শহরের সড়ক বাজারে যানজট মুক্ত রাখতে পুলিশের অবস্থানের কারনে সুফল আসতে শুরু করেছে। পুলিশ এমন ইতিবাচক পদক্ষেপ নিয়ে সফলতা দেখাচ্ছেন।
পুলিশের এই পদক্ষেপে দেখে পথচারিরা মনে করেন, পুলিশের এমন পদক্ষেপ অব্যাহত রাখতে হবে নতুবা আবার পূর্বের অবস্থায় যানজট ফিরে আসতে পারে।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন পৌরবাসীকে যানজটের হাত থেকে মুক্তি দেয়ার জন্য সবার সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে পুলিশ। আশা করি সবার প্রচেষ্টায় যানজটমুক্ত আখাউড়া গড়তে পারবো।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে