প্রিতম মজুমদার, কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কুষ্টিয়া সার্কিট হাউসে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ রশিদুল আলম আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, বিজ্ঞ জেলা ও দায়রা জর্জ শেখ আবু তাহের, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মুসতানজীদ, সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মৃণাল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জর্জ কোর্টের বিজ্ঞ জিপি এ্যাড. আ.স.ম আক্তারুজ্জামান মাসুম, বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ এএফএম আমিনুল হক রতন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহম্মেদ মামুন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ গিয়াস উদ্দীন আহমেদ মিন্টু, বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. আমানুর আমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু নিতাই কুমার কুন্ডু, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তী, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিল্পব, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ কুষ্টিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরিশেষে ইফতার মাহফিলটি কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে