আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নওগাঁয় প্রামন্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে  শহরের পুরাতন কালেক্টরেট চত্বরে জেলা তথ্য অফিস অনুষ্ঠানের আয়োজন করে । এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সাহেল মো.মাসুদুল ইসলাম।

সভায় মুজিবনগর দিবসের তাৎপর‌্য তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন,বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ শরিফুর রহমান।বক্তারা বলেন, ১৭ এপ্রিল স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। সেদিন নির্বাচিতরা একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করছিলেন। তাদের নেতৃত্বে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় এবং সরকারের ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে নওগাঁর বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। সেদিন নির্বাচিতরা একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে পরিণত করছিলেন। তাদের নেতৃত্বে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় এবং সরকারের ঘোষণাপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে