প্রিতম মজুমদার, কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কুষ্টিয়া-ভেড়ামারা অংশ দ্রত নির্মাণের দাবিতে কুষ্টিয়া নাগরিক কমিটির সাথে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এই মহাসড়কের কাজের বর্তমান ধীরগতির কারনে জনজীবনে দীর্ঘ সময় ধরে যে সীমাহিন দুর্ভোগ চলছে তা নজিরবিহীন বলে উল্লেখ করা হয়। নাগরিক কমিটির নেতৃবৃন্দ মনে করেন মহাসড়কের পুরোটা একসাথে খোড়াখুড়ি করে পুরো সড়কই যান চলাচরের অনুপযোগী করে রাখা হয়েছে। তারা আরও বলেন বিকল্প সড়ক পথ না রেখে যান চলাচলের এ বিড়ম্বনা সৃষ্টি আইনের পরিপন্থি। তারা অবিলম্বে বর্তমান সরকারের অপরাপর উন্নয়ন চিত্রের সাথে তুলনা করে অবিলম্বে এ মহাসড়কের কাজ সম্পন্ন করার জন্য কতৃপক্ষকে অনরোধ করেন। মতবিনিময় কালে কুষ্টিয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান তারা দ্রততম সময়ের মধ্যে কিভাবে কাজ সম্পন্ন করে জনগনের কষ্ট দুর করা যায় সে লক্ষ্যে কাজ করছেন। তিনি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানান সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কমিটির এই উদ্যোগের জন্য।

মতবিনিময় শেষে নাগরিক কমিটির নেতৃবৃন্দ টেলিভিশন চ্যানেল সমুহের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংএ এই দাবির যথার্থতা তুলে ধরেন।এসময় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ওয়াসে, নির্বাহী পর্ষদের সদস্য আব্দুল খালেক, প্রফেসর শফিকুর রহমান, শাহনেওয়াজ আনসারী মনজু, এসএম কাদেরী শাকিল, বিশ্বজিত সাহা সন্টু ও লেখক ও গবেষক ড. আমানুর আমান উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে