শেখ ইলিয়াস মিথুন,মাগুরা প্রতিনিধি ।। মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাগুরা সার্কিট হাউজ চত্বরে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । এসময় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন জেলা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো.আমিরুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে