আব্দুর রউফ পাভেল,নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁয় উচ্চাঙ্গ নৃত্য বিষয়ক সপ্তাহব্যপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ’র বিশষ্ট নৃত্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্জলী একাডেমী সপ্তাহব্যপী এই উচ্চাঙ্গনৃত্য বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে। ওপার বাংলার কলকাতা শহরের নৃত্য শিল্পী দি ওয়ার্ল্ড রেকর্ড অব “ম্যাক্সিমাম ক্লাসিক্যাল ডান্স এ্যাওয়ার্ডস” প্রাপ্ত সুমি সেন কুন্ডু এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
নওগাঁ’র মোট ৩৫ জন নৃত্য শিল্পী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করে। সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। প্রেসক্লাবের সহ-সভাপতি এ এস এম রাইহান আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য প্রশিক্ষক সমি সেন কুন্ডু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিক ছোটন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ নবির উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্য নির্বাহী সদস্য আসাদুর রহমান জয় এবং মামুনুর রশিদ বাবু উপস্থিত ছিলেন। পরে কর্মশালায় অংশগ্রহণ কারীদের মধ্যে সনদপত্র বিতরন করা হয়।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নৃত্য প্রশিক্ষক সুমি সেন কুন্ডু’কে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করা হয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে