শাহীন রেজা, কুষ্টিয়া সংবাদদাতা।। কুষ্টিয়া জেলার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বানিয়াখড়ী পূর্বপাড়া, ভড়ুয়াপাড়া এবং বাঁশগ্রাম মাঠে যাওয়ার এক মাত্র সংযোগ সেতু যেটা দোপের পাইপ নামে পরিচিত। ইতিপূর্বে এইখানে একটি পাইপ ব্রিজ ছিল যা গত দুই বছর ধরে ভেঙে চুরে বিলীন হয়ে গেছে। অবশেষে এলাকাবাসী পাইপের মধ্যে বাঁশ দিয়ে বাঁশের সাঁকো বানিয়ে পারাপার হচ্ছেন।

বিলের মাঠে যাতায়াত করতে গরীব কৃষকদের ভোগান্তির শেষ নেই। যাতায়াত করার সময় এক কৃষক বলেন, আমাদের মাঠে ভালো কোনো ব্রিজ নেই। এক মাঠ থেকে পাসের মাঠে যেতে হলে এই বাঁশের উপর দিয়ে যেতে হয়। সকল সময়েই জীবনের ঝুঁকি নিয়ে ফসলের বোঝা মাথায় নিয়ে পার হতে হয়। কর্তৃপক্ষের নিকট গরীব কৃষক ও খেটে খাওয়া মানুষেরা বলেন, যত দ্রুত সম্ভব মাঠে যাতায়াতের জন্য একমাত্র এই সংযোগ সেতুটি পুনঃনির্মাণের জন্য।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে