
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৩৫ রাউন্ড টিয়ার সেল, সীসা ও রাবার বুলেট নিক্ষেপ করে।
শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টা থেকে উপজেলার চরচারতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘন্টা পর পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ থামাতে গিয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির। এদিকে উভয়পক্ষের আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়ে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরচারতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনু সরকারের বাড়ি ও শেয়াল বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে হামলাকারীদের ঢিলের আঘাতে তিনি নিজে, সাত পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোন মামলা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ























