আব্দুর রউফ পাভেল-নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নওগাঁ জেলা শাখার নতুন সভাপতি মেসার্স প্রমানিক জুয়েরার্সের স্বত্বাধিকারী আবু সাইদ রাজু এবং সাধারণ সম্পাদক নিউ বাংলাদেশ জুয়েরার্সের স্বত্বাধিকারী সফিকুল ইসলাম রাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার(৩০মার্চ বিকেলে সমিতির জেলা কার্যালয়ে ২০২২-২৩ মেয়াদের চূড়ান্ত কমিটি ঘোষণা করেন নির্বাচন বোর্ডের আহ্বায়ক রইস উদ্দিন সরদার। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ সকল পদে একাধিক প্রর্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রার্থীরা। মোট ১৫ জনের কমিটি ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।
কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এসএম রেজাউল হক, সহ-সভাপতি পদে শ্রী অনুপ কুন্ডু মিঠু, সহ-সাধারণ সম্পাদক পদে মাযহারুল ইসলাম ও মাহবুব আল শান্ত, কোষাধ্যক্ষ পদে শ্রী গোৗর সাহা, সাংগঠনিক সম্পাদক পদে প্রবীর কুমার সাহা খোকন, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহীল বাকী, কার্যকরী সদস্য পদে আতোয়ার হোসেন, শ্রী নয়ন সাহা, এনামুল হক, শ্রী বিপ্লব মন্ডল রকি, মামুনুর রশিদ রতন এবং বুলবুল ইসলাম নির্বাচিত হন।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ























