লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহিদ আলী নামে এক প্যারা শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্যারা শিক্ষক ও একই এলাকার এয়াকত আলী পুত্র শহিদ আলী (৩৪) গত ২৩ মার্চ বিদ্যালয় ছুটি শেষে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ার কৌশলে বুকের স্তনে হাত দেয়। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মা ও প্রতিবেশীদের জানান।
তারা পরের দিন বিষয়টি প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছাকে অভিযোগ করেন। কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে গত দুই দিনেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হয়নি। ফলে শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ























