ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজত জয়ন্তী ২০১৮ এর আয়োজন করে ইংরেজি বিভাগের এ্যালামনাই অ্যাসোসিয়েশন । উক্ত অনুষ্ঠানে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম শাহিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। রজত জয়ন্তী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন উর রাশিদ আসকারী। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন জাতি তথা সমাজ গঠনে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২১ শতকের পৃথিবী তৈরি করতে হলে ভাল মানুষ তৈরি করতে হবে। তিনি আরো বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ খোলার মাধ্যমে প্রতিষ্ঠানটিতে একটি অসাম্প্রদায়িক রূপরেখা তৈরি করেছে। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এরপর ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে এক মিনিট নীরবতা পালন করা হয় ইংরেজি বিভাগের প্রয়াত শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র নুর এ খাজা আলামিন । বর্তমানে তিনি সহকারী সচিব হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ কর্মরত আছেন । তিনি তার বক্তব্যে স্মৃতি চারণ করতে গিয়ে বলেন অনেক বছর পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে অনেক স্মৃতিপট ভেসে উঠছে তার মনস্পটে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক শুভ কামনা ও কল্যাণ কামনা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড এ এইচ এম আক্তারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. এম.শাহিনুর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। পরে বিভিন্ন সেশনের কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি আকতারুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে প্রথম দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয় এবং স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানের শেষ হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়
বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে