মো আহসান হাবিব, তেতুলিয়া, পঞ্চগড়ঃ সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় তেঁতুলিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। এর আগেসূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বণির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সায়েম মিয়াঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনছার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন হয়।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ























