নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশ,সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধে  লালমনিরহাটের  হাতীবান্ধার ঠ্যাংঝারা সিমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফ এর কমান্ডার পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝারা সীমান্ত ৮০০/৬-এস এর নিকটবর্তি  স্থানে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষে ১৫ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে: কর্ণেল এ এফ এম আজমল হোসেন খান, পিএসসি,  অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। ভারতের পক্ষে বিএসএফের ১৫ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, ভি কে কাসানা, কমান্ড্যান্ট ৪০ ব্যাটালিয়ন বিএসএফ ,বানিনগর, জলপাইগুড়ি।
বর্ণিত সভায় অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তি এলাকায় উন্নয়ন মুলক কর্মকান্ড এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিয়য়ে আলোচনা হয়েছে বলে, লে: কর্ণেল এ এফ এম আজমল হোসেন খান, পিএসসি,  অধিনায়ক, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) নিশ্চিত করেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে