নওগাঁ প্রতিনিধি: ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনেভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ও বাসসের নওগাঁ
প্রতিনিধি কায়েস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার নওগাঁ প্রতিনিধি শফিক ছোটন। শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশিদ ফলাফল ঘোষণা করেন। এতে তার সহযোগী সদস্য ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ ও গোলাম সামদানী। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হারুন-অল-রশিদ জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪০জন। এদের মধ্যে ৩৭জন ভোটাধিকার প্রদান করেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দুইটি পদে এটিএন নিউজ ও এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি এএসএম রায়হান আলম ও দৈনিক মুক্ত খবর পত্রিকার নওগাঁ প্রতিনিধি সুলতানুল আলম মিলন নির্বাচিত হয়েছেন।

যুগ্ম-সম্পাদকের দুইটি পদে বিডি নিউজের নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ পাভেল ও ডিবিসি নিউজের একে সাজু, অর্থ-সম্পাদক পদে নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নওগাঁ প্রতিনিধি বাবুল আক্তার রানা, দফতর সম্পাদক পদে দৈনিক আলোকিত সকাল ও ডেইলি ট্রাইবুনাল পত্রিকার নওগাঁ প্রতিনিধি আবু রায়হান
রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলা পত্রিকার নওগাঁ প্রতিনিধি মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়া পত্রিকার নওগাঁ প্রতিনিধি নবীর উদ্দিন, দীপ্ত টিভি, দৈনিক
ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার নওগাঁ প্রতিনিধি আব্দুর রউফ রিপন, এনটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়, ডেইলি অবজারভার পত্রিকার নওগাঁ প্রতিনিধি ওবায়দুল হক, দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়া পত্রিকার নওগাঁ প্রতিনিধি এমদাদুল হক সুমন ও দৈনিক প্রথম আলো পত্রিকার নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

আব্দুর রউফ পাভেল
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে