আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। ‘মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় আলোচানা সভার মধ্য দিয়ে পালিত হয় ৪র্থ জাতীয় ভোটার দিবস’২০২২।
বুধবার (২মার্চ) জেলা নির্বাচন কমিশন নওগাঁর আয়োজনে জেলা নির্বাচন কমিশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। এর আগে জেলা নির্বাচন কমিশন প্রাঙ্গনে জেলা প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবস ২০২২ এর শুভ উদ্বোধন করেন।
এ’সময় নওগাঁ সদর নির্বাচন কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা করেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, উপজেলা কর্মকর্তা ও কর্মচারী এবং শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























