জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দশম ব্যাচের বিউটিফিকেশন প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে। এ’উপলক্ষে বুধবার সকালে উপজেলার লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম মিজি। সহকারি উপজেলা যুব উন্নয়ন অফিসার সালাউদ্দিনের সঞ্চালনায় অনানদের মাঝে বক্তৃতা করেন প্রশিক্ষক শিরিনা আক্তার ও প্রশিক্ষণার্থী রিয়া আক্তার।

উল্লেখ্য যে, সরকারের রাজস্বখাতভূক্ত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় সপ্তাহব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণে মোট ৩০’জন যুব মহিলা অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে