আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁয় মরহুম ময়েজ উদ্দিন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে তিনদিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার থেকে শহরের দক্ষিণ কালীতলায় (সাবান ফ্যাক্টরীর গলি) মরহুম ময়েজ উদ্দিন আহম্মেদের বাসভবনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার এই ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরনের মধ্যদিয়ে শেষ হবে চিকিৎসা সেবার কার্যক্রম। মরহুম ময়েজ উদ্দিন আহম্মেদ ও মরহুম রোকেয়া বেগমের কন্যা প্রফেসর ডা. মাফরুহা খানম পরাগ এই ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে আরো চিকিৎসা প্রদান করেন ২৫০শয্যা বিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডা. মামুনাল হক, ডা. রওনক জাহান, ডা. সানজিদা ও ডা. রিতা।

ক্যাম্পের স্বেচ্ছাশ্রমের সার্বিক দায়িত্ব ছিলেন মরহুম ময়েজ উদ্দিন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের রমজান আলী, শহীদুল হক পল্টু, রেজা মৃধা, ওবায়দুল হক মিলন, অসীম কুমার ভট্টাচার্য, জনি ও ঝুমু প্রমুখ। অধ্যাপক ডা. মাফরুহা খানম পরাগ বলেন প্রতিবছরই আমরা মরহুম বাবা ও মায়ের নামে গঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষদের বিনামূল্যে চিকিৎসার সঙ্গে ওষুধ বিতরন করে আসছি।

এছাড়াও মহামারি করোনা ভাইরাস সংকট চলাকালীন সময়েও স্থানীয় মানুষদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে একাধিকবার খাবার সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেছি। আমার বাবা মরহুম ময়েজ উদ্দিন আহম্মেদ ছিলেন একজন শিক্ষক। তার কাছ থেকে শিখেছি মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। তাই আমার কানাডা প্রবাসী ছোট ভাই ও স্থানীয় আমার আত্মীয়দের সহযোগিতায় এই ধরনের কর্মকান্ড চালিয়ে আসছি আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত রাখার চেস্টা করবো ইনশাল্লাহ।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে