নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।।
ভুট্টা ক্ষেতের ভিতরে বস্তা বন্দি ৪মণ গরুর মাংস উদ্ধার করেছে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ। বৃহস্পতিবার(২৪’শে ফেব্রুয়ারী) বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মাংসগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেশে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় কতিপয় চোরাকারবারি ভারতীয় গরু ক্রয় করে দহগ্রামে নিয়ে আসে। কড়িডোর গেটে জীবন্ত গরু পাচার করা অসম্ভব হওয়ায় চক্রটি গরুগুলো জবাই করে মাংস বস্তা ভড়িয়ে কড়িডোর গেট অতিক্রম করে। পরে এসব মাংস জেলা শহরসহ সারা দেশে পাঠানো হয়। গরু জবাই করার দীর্ঘ সময় পরে এসব মাংস ক্রেতার হাতে পৌছে। ফলে মাংসগুলো মানহীন হয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠে। এসব মাংস খেয়ে নানান রোগে ভুগছে ক্রেতারা। দহগ্রামের ভিতরে এমন মাংস পাচারবারী চক্রের উৎপাত লাগামহীন ভাবে বেড়েছে। চক্রটি গরু নিয়ে এসে বাঁশ বাগান, ভুট্টা ক্ষেতের আড়ালে জবাই করে মাংস বস্তা বন্দি করে সুযোগমত পাচার করছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পাটগ্রাম থানা পুলিশ দহগ্রামের ওসমানের বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে বস্তা বন্দি ৪ মণ মাংস উদ্ধার করে। তবে কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুট্টা ক্ষেত থেকে ৪ মণ মাংস উদ্ধার করে উপজেলা প্রাণি সম্পদ বিভাগকে অবগত করা হয়েছে। তারা এসে মাংসের গুণগত মান পরীক্ষা করে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।

লালমনিরহাট নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে