জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ায় নয় দফা দাবিতে আজ বৃহস্পতিবার রিকশা-ভ্যানশ্রমিকেরা মানববন্ধন করেন। সকালে প্রেসক্লাবের সামনে সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধন থেকে প্রকৃত রিকশাচালকদের লাইসেন্সের দাবি তোলা হয়। পরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা সাজিদুল ইসলাম ও আছমা বেগম, সাধারণ সম্পাদক সাহেদ মিয়া প্রমুখ।

বক্তারা জানান, একটি মহল দুর্নীতির মাধ্যমে প্রকৃত রিকশাচালকদের বঞ্চিত করে স্বজনপ্রীতির মাধ্যমে লাইসেন্স দিচ্ছে। এতে অনেকেই ব্যক্তিগত মালিকানার রিকশা সংখ্যার বেশি লাইসেন্স হাতিয়ে নিচ্ছেন। এক হাজার ১০০ টাকায় হাতিয়ে নেওয়া ওই সব লাইসেন্স পরে তাঁরা প্রকৃত চালকদের কাছে পাঁচ থেকে ১৮ হাজার টাকায় বিক্রি করছেন। নিরুপায় হয়ে তাঁদের কাছ থেকে বেশি মূল্যে অনিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স কিনতে বাধ্য হচ্ছেন প্রকৃত চালকরা। মানববন্ধনে বক্তারা শহরের যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ, বুয়েট প্রস্তাবিত উন্নত রিকশা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ নয় দফা দাবি জানান

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে