নিজস্ব প্রতিবেদক।। কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন ‘ব্লাড সোলজার্স, দহকুলা, কুষ্টিয়া’৷ দীর্ঘদিন ধরে এই সংগঠন এলাকার মানুষের চিকিৎসাকালীন রক্তের চাহিদা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে বিনা পয়সায় মিটিয়ে চলেছে৷
শুক্রবার(১৮’ই ফেব্রুয়ারি) বিকাল ৫টায় দহকুলা বাজার পুকুর পাড়ে স্বেচ্ছাসেবী এই সংগঠনের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন দহকুলা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও ‘ব্লাড সোলজার্স, দহকুলা’ সংগঠনের উদ্যোক্তা মো. মতিয়ার রহমান। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে স্বেচ্ছায় রক্তদানের মানবিক কাজকে আরো গতিশীল করার লক্ষে বিশিষ্ট আয়কর আইনজীবী মো. আবু জাফরকে সভাপতি ও কাজী মামুনুর রশীদকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আলমগীর ওয়াহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ মাহমুদ তুষার ও মো. আশিক, সাংগঠনিক সম্পাদক মো. আনিচুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, অর্থ-সম্পাদক খন্দকার রোকনউজ্জামান, সহ-অর্থ সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক মো. সজল শেখ, সহ-প্রচার সম্পাদক মীর রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. মাসুমুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক নাইমুর রহমান জীবন, সহ-আপ্যায়ন সম্পাদক জুবায়ের ফেরদৌস সম্রাট এবং কার্যকরী সদস্যরা হলেন মো. সুমন আলী, মো. হাসিবুল ইসলাম শান্ত, মো. উজ্জল হোসাইন, মো. রাকিব, মো. মঞ্জুরুল হক মুজাহিদ ও মো. হারুনুর রশীদ৷ এছাড়া দহকুলার সকল কৃতিসন্তানদের উপদেষ্টা হিসাবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়৷























