
আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় মহান ২১’শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চারদিনব্যাপী বইমেলা শুরূ হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ কে. ডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএএ। একুশে পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সাধারন সদস্যবৃন্দ, স্থনীয় সাহিত্য ও সাংস্কৃতিক ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। মেলায় প্রতিদিন শিশু কিশোরদের আবৃত্তি, হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন, দেশাত্বকবোধক সংগীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনূষ্ঠানের আয়োজন রয়েছে।
আয়োজনের প্রথম দিনে শিশু কিশোরদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মেলা মঞ্চে শহীদ ড: জোহা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় বইছাড়াও কুটির শিল্প ও হস্তজাত শিল্প এবং খাবারসহ ৪০’টি ষ্টল রয়েছে।

নওগাঁ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ























