জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ব নিহত হয়েছে। তার নাম দুলু ভূইয়া(৭০)। এ’সময় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হন।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৮’ই ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায়। নিহত দুলু ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ার কান্দি গ্রামের মৃত রহমান ভূইয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের সামনে বসে থাকা ওই বৃদ্ধ নিহত এবং সেই সাথে আরো বসে থাকা তিনজন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে