
আহসান হাবিব, তেতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভালবাসার টানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে খুুশনুমা(১৭) নামে এক ভারতীয় তরুনীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(১৭’ই ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার হাসিনুর রহমার নামে এক ব্যাক্তির বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ওই তরুণীকে আটক করে।
জানা যায়, খুুশনুমা নামে ওই তরুণী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরথানার হাড়িয়ানা গ্রামের ইশরাইল হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আট বছর পূর্বে পারিবারিক অভাবের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের কেরেলা রাজ্যে যান। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোলেহাট ইউনিয়নের রতনদিঘী গ্রামের ইশরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিব(২১)। পরে রাকিব নামে ওই যুবক ভারতের কেরেলার হাজি আলী নামে একটি হোটেলে কাজ পান। সেই হোটেলে কাজ করতো রাকিব’সহ ওই তরুণীর বড় ভাই। সেখানে তাদের পরিচয় হওয়ার সুবাদে পুজোর ছুটি’সহ বিভিন্ন সময় প্রায় রকির ওই তরুণীর ভাইয়ের সাথে বাড়িতে যাতায়াত করতো। আর এভাবেই খুশনুমা-রাকিবের পরিচয় হয় এবং তাদের দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। রকিব নামে ওই যুবক কয়েক দিন আগে দেশেফিরে আসার পর প্রেমের টানে হঠাৎ খুশনুমা নামে ওই তরুণী গতকাল বুধবার(১৬’ই ফেব্রুয়ারী) রাতে ভারতের মুড়িখাওয়া-বাংলাদেশের তেঁতুলিয়া সর্দারপাড়া সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। পরে বাংলাদেশে সীমান্ত কাটা তারের বেড়া পার হয়ে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার হাসিনুর রহমার বাড়ি আশ্রয় নেয়।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে সীমান্ত গ্রাম সর্দার পাড়া এলাকায় হঠাৎ ওই তরুণীকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পরে সাথে সাথে তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ওই এলাকা থেকে ভারতীয় ওই ভারতীয় তরুনীতে আটক করে থানায় নিয়ে যান। তরুণীকে আটকের খবর পেয়ে থানায় ছুটে যানরাকিব নামে ওই যুবক। পরে তারা দুজনে বিয়ে করার দাবী করলেও তারা প্রমাণ দেখাতেপারেননি। তবে প্রেমিকা ফিরে পেতে আকুতিকরেন ওই যুবক। অন্যদিকে ওই তরুণী তারে প্রেমিকের বাড়িতে যাওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ ও কান্নাকাটি করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) আবু সায়েম মিয়া ভারতীয় তরুণীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বিডি টাইম্স নিউজকে বলেন, খুশনুমা নামে ওই ভারতীয় তরুণী ও বাংলাদেশের রাকিবনামে ওই যুবকের মধ্যে প্রেমের সর্ম্পক থাকায় ভারত থেকে ভালবাসার টানে বাংলাদেশে অনুপ্রবেশ করে। স্থানীয়রা দেখতে পেলে পুলিশ তাকে থানায় আটক করে নিয়ে আসে। খবর পেয়ে বাংলাদেশী যুবক থানায় ছুটে আসে। কিন্তু তরুণী অপ্রাপ্ত বয়স্ক ও বৈধভাবেবাংলাদেশে না আসায় ওই যুবকের হাতে তাকে তুলে দেয়া যাচ্ছে না তাই আমরা বিষয়টি বিজিবিকে জানিয়েছি। বিজিবি ভারতীয় বিএসএফ’র সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানোর কথা রয়েছে।
তেতুলিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























