বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক, লেখক ও গবেষক প্রফেসর মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে ঘটনার পিছনে জড়িত অপশক্তিকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদের সামনে শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন ইসলাম শান্তি ধর্ম যেখানে ধর্ম পালনে কারোর উপরে কোন ধরনের জোর জবরদস্তি করবার সুযোগ নেই।

তিনি বলেন ইসলাম ধর্মে সুস্পষ্টভাবে উল্লেখ আছে কেউ যদি বিনা কারনে কাউকে হত্যা করে তবে সেজন্য পুরো মানবজাতিকে হত্যা করলো। সেখানে ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল ধর্মব্যবসায়ী গোষ্ঠী ধর্মের অপব্যাখা দিয়ে তাকে হত্যার চেষ্ঠা করেন। বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক, লেখক ও গবেষক প্রফেসর মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার এই ঘটনার জন্য আজ পুরো দেশের মানুষ ব্যাথিত ও উদ্বিগ্ন। যারা এ ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা দেশের শত্রু, জাতির শত্রু। দল মত নির্বিশেষে সকলকে তাই এক হয়ে এদের বিরুদ্ধে রুখে দাড়াতে ভাইস-চ্যান্সেলর সকলের প্রতি আহবান জানান। মানববন্ধন অনুষ্ঠানে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান তাঁর বক্তব্যে বলেন বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতিকে ব্যহত করবার জন্যই এই হামলা। প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল নবীন প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি। হুমায়ন আজাদসহ আরো যে সকল প্রগতিশীল মানূষকে হত্যা করা হয়েছে বা হত্যার উদ্যোশে আক্রমন চালানো হয়েছে। প্রতিটি ধটনায় দুস্কৃতিকারী, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তি একইভাবে ঘটিয়েছে। তিনি দ্রুত স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল এই গোষ্ঠীকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল এর দ্রুত সুস্থ্যতা কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। তিনি বলেন বাংলাদেশের প্রগতিশীল ও প্রগতিবাদী কোটি মানুষের প্রান প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক এই আমাদের কামনা। ট্রেজারার তাঁর বক্তব্যে আরো বলেন মুহম্মদ জাফর ইকবাল এর উপর হামলা কোন বিচ্ছিন্ন হামলা নয় বরং এটি সুপরিকল্পিত। এই হামলা মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন বাঙালী জাতীয়তাবাদের কথা যারা বলেন তাদের উপর হামলা।

তিনি অবিলম্বে ঘটনার পিছনের হোতাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সর্বস্তরের শিক্ষকবৃন্দ। মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সমিতি সাধারন সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে