অসাম্প্রদায়িক, প্রগতিশীল শিক্ষক, লেখক ও গবেষক প্রফেসর মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে ঘটনার পিছনে জড়িত স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাঙালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এ কথা বলেন। তিনি বলেন এই মাস মহান মুক্তিসংগ্রামের মাস। সেখানে চিহ্নিত স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সুপরিকল্পিতভাবে প্রফেসর মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছেন। তিনি বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞানচর্চার পুরোহিতের উপর এই হামলাকে আজ দেশের প্রগতিশীল মনমানসিকতার মানুষের উপর হামলা বলে মনে করেন। প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান অবিলম্বে ঘটনার পিছনে জড়িত দুস্কৃতিকারী, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল এর দ্রুত সুস্থ্যতা কামনা করেন।। মানববন্ধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তারা। মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারন সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আলমগীর হোসেন ভুইঁয়া।
ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























