শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য অনুষ্ঠানে দেশবরেণ্য প্রগতিশীল লেখক, সুসাহিত্যিক, বুদ্ধিবৃত্তিক আন্দোলনের পুরোধা প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল এর উপর ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
তিনি সরকারের কাছে অবিলম্বে ঘটনার পিছনে জড়িত দুস্কৃতিকারী, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। তিনি প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল এর দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এছাড়া প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল এর উপর ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন প্রো ভাইস- চ্যন্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। তাঁরা দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন জানিয়েছে।
অপর এক বার্তায় বাঙালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নবনির্বাচিত সভাপতি পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আলমগীর হোসেন ভুইঁয়া দেশবরেণ্য বিজ্ঞান মনস্ক লেখক প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল এর উপর ন্যক্কারজনক, বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং সরকারের কাছে অবিলম্বে ঘটনার পিছনে জড়িত দুস্কৃতিকারী, দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়য়াশীল অপশক্তিকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























