
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার ২৩বছর পূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ০৬ ফেব্রুয়ারী যুগান্তর স্বজন সমাবেশ আশুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সকালে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর কার্য্যালয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তি পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
যুগান্তর স্বজন সমাবেশ আশুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি আল মামুন, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন সিকদার, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক হাজি আলমগীর খাঁ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ প্রতিদিন ও চ্যানেল এস এর জেলা প্রতিনিধি বাবুল সিকদার, দৈনিক দেশকালের আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বিডি টাইমস নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ জহির সিকদার।
দৈনিক যুগান্তর পত্রিকার আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি আক্তারুজ্জামান রঞ্জুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ কেক কাটার মধ্য দিয়ে আনন্দ সহকারে উপস্থিত সকলের মাঝে মিষ্টি ও কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ























