জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য নির্বিতব্য গৃহ নির্মানের কাজ পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। তিনি আজ সকালে বিজয়নগর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মিত ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য নির্মিতব্য ৩’য় পর্যায়ের গৃহ নির্মাণের কাজ পরিদর্শন করেন।

এ’সময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক প্রতিটি ঘরের কাজের গুণগত মান যাচাই করেন এবং সঠিক ভাবে কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।তিনি আরো বলেন,এ ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবেনা এবং তাকে আইনের আওতায় আসতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে