প্রিতম মজুমদার, কুষ্টিয়া।। সামাজিক সংগঠনসমূহের প্লাটফর্ম সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়া শাখা আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের থানার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমানের সভাপতিত্বে ও ডিবেট ফর ডেভলপমেন্ট বাংলাদেশের মহাসচিব, জোট এর সিনিয়র সংগঠক এস.এম.শামীম রানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাখি বিশারদ ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এস আই সোহেল, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের জন্য সংগঠনেরসভাপতি শাহাবুদ্দিন মিলন, অনলাইন প্রেস ইউনিটি কুষ্টিয়ার সভাপতি, অনলাইন দৈনিক সাত সকালের সম্পাদক ও নোঙর কুষ্টিয়ার সভাপতি শৈবাল আদিত্য, বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এসএস রুশদি, সিডিআর’র এর সাহাবুদ্দিন শেখ, একটু পাশে দাঁড়াইয়ের সভাপতি মোস্তাফিজ সুমন, দিশাব কুষ্টিয়ার সভাপতি সাংবাদিক অনজন শুভ, নোঙর কুষ্টিয়ার প্রীতম মজুমদার, দিশাব এর অন্জন কৃষ্ন শীল, আইডিয়াল ইয়ুথ ইউনিয়নের এর ফরিদুল হক, অগ্রগামী যুব সংস্থার পলাশ কুমার দাস, স্বপ্ন প্রয়াস এর সাদিক হাসান রোহিদ, মেহরাব হোসেন মুসফিক।
বক্তারা বলেন কুষ্টিয়া জেলাজুড়ে অনেক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের উন্নয়নে, মানুষের বিপদে-আপদে তাদের সহায়তায় কাজ করে চলেছে। অনেকেই এতো ভাল কাজ করছে যে সেগুলো উদাহরণ হয়ে উঠার মতো। এটি সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করছে। আলোচনা সভায় সম্মিলিত সামাজিক জোটের কার্যক্রম আরো গতিশীল, করোনা প্রতিরোধে করনীয়, জোট ভুক্ত ৪৬ টি সংগঠনের চলমান কার্যক্রম ও পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনা সভায়।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























