আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। ঠান্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে বসেছে উত্তরের জনপদ নওগাঁয়। হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে নওগাঁ সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।

অসহায় মানুষের শীত কষ্ট লাগভে নিজ উদ্যোগে সাপাহার উপজেলার ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হয়েছেন। তিনি কাজের ফাঁকে পথে থাকা দুস্থদের গায়ে কম্বল তুলে দিচ্ছেন। শীতবস্ত্রসহ ওসিকে কাছে পেয়ে আনন্দিত অসহায় বৃদ্ধ-বৃদ্ধাসহ সকলেই। এভাবে ছিন্নমূল ও অসহায়-গরীব মানুষদের খুজে খুজে শীতবস্ত্র উপহার দেওয়ার মাধ্যমে পাশে দাড়িয়েছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার। তিনি জিরো পয়েন্ট, বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষ ও বাজারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেছেন।

ওসি তারেকুর রহমান বলেন, ২০০৬ সালের ১ মার্চে পুলিশে চাকরি পাওয়ার পর থেকে দেশসেবা ও মানব সেবার ব্রত নিয়ে কাজ করছি। অসহায় ও দরিদ্র মানুষের সেবার জন্য সবসময় কিছু করার চিন্তা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে