বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত বাংলাদেশ এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২১ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ‘শরীয়াহ কমপ্লায়ান্ট মডার্ন ব্যাংক অব দ্যা ইয়ার’পুরস্কারে ভূষিত হয়েছে। এ’উপলক্ষে ২৮’শে জানুয়ারি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান, এম.পি-এর নিকট থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এই আয়োজনে ৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব সেক্টরে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে