
সাইফুল ইসলাম(স্বপন), লক্ষ্মীপুর প্রতিনিধি।। বেতন স্কেল বাস্তবায়ন ও নিয়োগ বিধি পরিবর্তনসহ নানা দাবীতে লক্ষ্মীপুর ৫’উপজেলার ৫৮’টি ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা কাজে যোগ না দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতী ও কালো ব্যাজ ধারন করে কর্মসুচি পালন করেছে তারা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কালো ব্যাজ ধারন করে ঘন্টাব্যাপী এ কর্মবিরতী পালন করে।
কেন্দ্রীয় সংগঠনের কর্মসুচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীনের মাধ্যমে ভূমি মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা শাখার নেতারা। এসময় বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি আবদুস সহিদ ও সাধারন সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক। এছাড়া অবস্থান কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন, ইউনিয় ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী আহম্মদ.জসিম উদ্দিন, ইকবাল চৌধুরী,সঞ্জয় কুমার চক্রবর্তী,মো, সৈকত হোসেন,সম্ভুলাল মজুমদার ও আনোয়ারা আক্তারসহ অনেকেই। এদিকে সংগঠনের সভাপতি আবদুস সহিদ ও সাধারন সম্পাদক ও মোহাম্মদ ওমর ফারুক অভিযোগ করে বলেন, বেতন স্কেল উন্নতিকরণ ও নিয়োগ বিধি পরিবর্তন করার দাবী দীর্ঘদিন ধরে জানিয়েছে আসছি এবং বাস্তবায়নের আশ^াস দেয়া হলেও এখনো তা হচ্ছেনা। এতে করে অনেক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রনালয়ের স্থগিত আদেশ প্রত্যাহার করা এবং তিন মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করার দাবী জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন বক্তারা।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন বলেন, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবী ধাওয়া নিয়ে স্মারকলিপি দিয়েছেন। তাদের স্মারকলিপি মন্ত্রনালয়ে পাঠানো হবে। যেন তাদের নায্যা দাবী বাস্তবায়ন হয়,সেটাই আশা করেন তিনি।
লক্ষ্মীপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























